রুটিন মেনে সূর্যঘড়ির ঘুম ভাঙার আগে
যে আজানএর সুরে একটা হিসেব রোজকার
শুরুয়াত---- জীবন
সব হিসেব সবাই খুশ খুশ মেজাজ,
একটা নিজস্ব আকাশ সেখানে দুর্নিবার
এ পৃথিবীর নিয়ম...হ্যঁা একটা বাচাকুচা
সময়ের, সকালের কৈশোর থেকে রাত্তির
বালিশ তোষক সব কিছুর সাথে, শাড়ির
ভাঁজে নোনতা ঘামে বুকের বিভাজিকায়
জমতে থাকে.... বড্ড হিসেবি শিড়দাঁড়ার
ব্যেথাটাও তাই হিসেবের বাইরে শরীরটাকে
ভালবাসার সুযোগ পায় না--- মনের
স্বজন কোথাও কোন ব্যস্ত কংক্রিটের
জংগলে পথ ভোলা এক পথিক,
বাকিরা অবয়ব ঘিরে প্রয়োজন
অপ্রয়োজনে, একটা আকাশ আর
একটা সমুদ্র মুখোমুখি চেয়ে আছে..
দেখার সাধ আর অনিয়ম কিছু
আকিঁবুকি বালুকাবেলায় সারাদিন,
হৃদয়ের স্পন্দনের সাথে সমুদ্রের ডাক
মিলে আকাশের বুকে মেখে থাকা
এক সুরের আবেশ... অসুর বধ মনের
বন্ধ খাঁচের, মনের ঠিক আর কি কি
থাকে.... সুর অসুর অনুভূতির রকমফের
ইমারত আর সেখান্ব কখনো কারো
বাস কখনো শূন্য ঘর, জীবনভর
এই চারদেওয়ালের এক চিরস্থায়ী
এক বাসিন্দার খোঁজ.... সহজ হয়ে
সহজ নয় এমন হাজারো কঠিন খোঁজকে
ঝিনুকের বুকে একটা সুপ্তির খোঁজ....
একটা বুকের মাঝে আত্মার খোঁজ...
সভ্যতার মাঝে নিরন্তর এক আদিতার
খোঁজ,
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
শনিবার, ২৩ জানুয়ারি, ২০১৬
নিরন্তর চলা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন