ইচ্ছে মাঝে বন্দি ছিলিস হৃদয়পুরের
খামার বাড়ির চিলেকোঠার সিন্ধুকে,
কোনো সময় মেনে ঈশ্বর তোকে
পাঠায়নি, মাটির দিকে তাকিয়ে কর্তব্যের
মিছিলে সামিল ছিলাম সারাটা বেলা,
সময়ের কাঁটায় তুই যে আমার বরাদ্দতায়
চুপ করে আমাকেই লক্ষ করছিলিস
বুঝিনি,ভিড়ের মাঝ থেকে টেনে আনলি
তোর ছায়ায়, হাপধরা বুকের তৃষ্ণা জানলি,
আমাতে মিশলি.... মেশালি তোর যন্ত্রণায়,
আজকাল তুই তুই কেমন বেবাগ আমার
সবুজ সংসার, তোকে জড়িয়েছি আমার
আটপৌরে রোজনামচায়..... আমার শীত
রাত এখন উষ্ণীয়, আমার বর্ষারা আজ
কাল শুধু রাসায়নিক ফলাফল নয়,
তোর অনুভাবী রামধনু রঙ জলে আমায়
ভরায় কানায় কানায়,আমার ভেতর
বাইরে জুড়ে এমনকি এ শহরের আনাচ
কানাচে তুই আর তুই বয়ে বেড়াচ্ছিস, . সত্যি ভালোলাগেনা অন্য কিছু ,
সবটা জেনেও যে তুই আমার চোদ্দ
আনার এক সিকি বরাদ্দতায়.......
বোঝাতে পারিনি আত্মাটাকে, তোর
চাদরে আমার লেপ্টে থাকা সবটুকু
নেই আমার হাতের রেখায়,
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বুধবার, ৬ জানুয়ারি, ২০১৬
ঝিনুক বন্দি -------------------------
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন