উড়তে চেয়েছি একটা আকাশের
বুকে আমার যন্ত্রণারা আমার ভেতর
একটার পর একটা আস্তানা গড়েই
চলেছে,মুহুর্তে মুহুর্তে চোখ মুছে
নদীর কথা মুছে ফেলেছি, কোনো
উপসংহার লেখার সাদা পাতা নেই--
একটা চাদরে লেপ্টে অনেক রাতের
যন্ত্রণারা কুঁকড়ে থাকে, আমি ইচ্ছাদের
পিঠে নরম স্পর্শ ছোঁয়াই
বিষণ্ণতাকে ঘুমের দেশে যেতে বলি,
জন্ম জন্মান্তর সব সময়ের খেলাঘর
ঝাড়বাতি জ্বালিয়ে নাচমহলকে
রোশনাই করি,
হৃদয় থেকে স্রোত নেবে নাভিকমলে
থমকে দাড়ায়--- ঘুমের মধ্যে রাত
প্যেঁচারা স্বপ্নে আসে যায়, ঘুম ভাঙলে
আলাদা করতে পারিনা শরীরে লেগে
থাকে বাসি কান্না, চোখ বুজে একটা
চারদেওয়াল কে বন্দী করি বার বার,
শেষ না হওয়া গল্পেরা আড়চোখে
মুচকি হাসে---- আমি কার প্রশ্ন
করে,
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
শুক্রবার, ১ জানুয়ারি, ২০১৬
আমার কথা---
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন