----------------------
দুরন্ত রোদের টিলা পেরিয়ে সাদা ক্যনভাসে
একমুঠো আলো জড়ো করা গেছে ভেবে,
নিজেকে দেবতা যেই না ভাবা,সেই অদৃশ্য স্যাঁতস্যাঁতে
আঙুল গুলো ক্যানভাসটার মুঠো আলোর গায়ে
হাত রাখলো,বিভূঁই মনের মধ্যে দারুন বিস্ফোরণ,
আর গল্পের রাতের রুপকথারা ধ্বংসস্তূপে পরিনতি
পায়, মগজে এক কঠিন পাটিগণিত মুখ বেকিয়ে
আমার নাড়ি তে টান মারে..... যতক্ষন না
আলোর গল্পগুলো মনে চেপে আবার দাড়াব
দু:ক্ষের দুয়ারে,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন