কিছুটা সময় আজকাল আমাতে তোর
প্রয়োজন চিনিয়ে দেয়, এক শহর থেকে
আর এক শহর ভালবাসার আকাশটায়
মেঘেরা একসাথে থাকে, পড়ে পাওয়া
চোদ্দআনার মতো এক ফালি আকাশ
আমার জানলায় উকিপাড়ে, গরাদের
ভেতোর এক প্রান ভ্রুমরার ছটপটানি
ঝাপ্টানো পাখার শব্দ আকাশ কোনো
দিন শুনবে, তবুও মৃত্যুর বুকে মাথা
রাখতে ইচ্ছে হয়, লড়াই জন্মটাই যেন
এক লড়াই এর শুরুয়াত.... জাত খুজে
চলা পৃথিবী তে সব জন্মই পরিচয় হীন
সব সম্পর্কর যেমন নামকরন হয় না
হয় এক প্রয়োজন এর ---- আজীবন
বেচেঁথাকার রসদের খোজ, কখনো
একটা জীবন কম পড়ে, একফালি
আকাশটার খোজ পেতে তবুও একটা
জীবন পাই আজকাল শহর থেকে আর
এক শহরের মাঝে এক আকাশের নিচে
তুই আমি, হাতড়ে বেড়াচ্ছি একটা বেচে
থাকা, একটা মুহুর্ত, মুঠো বন্দি সময়,,
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫
সময়------------------
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন