-------------------------------
চারদেওয়ালের ভেতরে কখনো চিৎকার
কখনো সিতকার...... অবিরত জল থই
থই ঘরকন্না যন্ত্রনা ও কবিতা নোনাজলে
সিক্তপ্রায়, ভিড়াল শহরে সাজানো সবুজ
সংসার নিস্তব্ধ..... আঁচলের গিঁটে অচল
খুচরোরা মিছে দাবিদার, ঠোঁটের কোনে
একচিলতে বিদ্রুপ জানান দেয় নীলকন্ঠ
হয়ে থাকাই ঠিক, স্পর্শ ছুঁয়ে ছুঁয়ে চলে যায়
মাটির পুতুলে, তবুও জাফরানি জ্যোতস্নায়
ভিজে যায় হৃদয়ের কোলাজ....সুরের কোলাজ
কি হয়! যদি হয় ভাঙা গিটারের তারে এক
গ্যালারি সুর রাখা আছে, মানুষ আসে যায়
মন্তব্যের মৌতাত গাড় হয়, জীবিত থাকে
যন্ত্রনাকে ভালোবেসে ছেঁড়া তারটা....বলে
যায় ভালো আছি ভালো থাকবো যতক্ষন
যন্ত্রনা ছুঁয়ে আছে..........
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫
চার দেওয়াল----
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন