বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

সুজন১

-------------------
আমার অবশেষটুকুতে তুই থাকিস
'সুজন' আমার অন্তহীন ঘুমের মধ্যে
একান্ত হয়ে থাকিস স্বপ্নের মতো,
আমার সর্বস্বটুকু তোকে ছুঁয়ে  যখন
শূন্যতার বুক চিরে বিস্তৃত  হব.....তুই
শিহরিত হবি জানি, সকলের দৃষ্টি
এড়িয়ে তোর চোখের নাগাল আমায়
পাবে যে কোনো শূন্যতায়, যে নিস্তব্ধতা
আমার বরাদ্দ ছিল না কখনো -- সেখানেও
আমার নূপুরের রিনরিনে অনুরণন  পাবি,
রোজকার বিরক্তিকর ঘুম ভাঙা ব্যস্ততা
একটা ছোট্ট আলোক রশ্মির সুতো তোর
চোখের পলক কে বিব্রত করবে 'সুজন'
তখন তোকে ছুঁয়ে আছি ভাবিস,
সহস্র বৃষ্টি ফোটার মাঝে সব চেয়ে ঠান্ডা
বিন্দু তোর বুকের তিলে ভিজে যাওয়ার
গল্প লেনদেন করবে তোর অজান্তে আমি
তোর খুব খুব কাছে....
আমার অবশেষ টুকুতে তুই থাকবিতো
'সুজন'....?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন