বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

ভেবেছিলাম------

----------------------------------------
ভেবেছিলাম এভাবেই থাকবো
আগল বন্ধ করে নিভিয়ে দিয়ে
তারাদের আলো, পুড়িয়ে ফেলবো
সবুজত্বের ক্লোরোফিল....আকাশে
উড়িয়ে দেব সেই ছাই, পারলাম না
পারলাম না কথা রাখতে.... তিব্র হার
আমাকে ঢেকে ফেলল তোর সামনে,
ঠোঁটের ডগায় সাজানো ইচ্ছেদের রাখলাম
এক অজানা ইশারায় পা দুখানা এগিয়ে
যায় সারি সারি গাছপালার মাঝখান দিয়ে
এক নি:সংগ  পথকে সংগ করে, এ যেন
কয়েক বসন্ত মেখে দম বন্ধ ঘরের রুপকথারা
দোল খেলে, বাইরে আকাশটা ভাঙছে তবুও
মেরুদণ্ড সোজা করে হাটছে আমার ভালোলাগা
হোঁচট খাওয়া ক্ষততে সাজানো ইচ্ছেরা চোখ
বন্ধ করে প্রেম ছুঁইয়ে দেয়,প্রশ্ন এড়িয়ে যাই
মন কে ঢেকে একটা দুরত্ত্ব বজায় রেখে,
ভেবেছিলাম নিভিয়ে দেবো  আকাশের সব
আলো অন্ধকারকে বেসে ভালো,ফেরাতে
পারিনি তোকে কারন বন্ধ ঘরের নেমপ্লেটে
তোর সাক্ষর "ভালোবাসা" ভালো--------বাসা
আশ্রয় ফেরাতে পারলাম না....,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন