মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

আয়না আর চোখ

মুখোমুখি আয়না আর চোখ পরিচয়
পত্র বিনিময় কিংবা স্বয়ং পরিচিতি
ভেতরে ভেতরে অজানা আঁচড়- জীবন
বলছে প্রশ্নবাণ না হয় আজ তুনীরে
ঘুমাক এক জন্মের ঘুম, সময়ের মুখমুখি
মৃত্যু দাঁড়িয়ে মাথা নিচু করে, ভালোবাসার
কাছে শাস্তি চায়.... পুড়তে থাকা বোধের
ছাই আকাশে উড়ে যায়,
হৃদয়ের মৃত কোষে একটা ঝলমলে প্রেম
কার্নিশ চুঁয়ে নেমে এসে প্রান দান চক্ষুদান
সেরে ফেলে,  শিলমোহর একে দিয়ে যায়
একজীবন শিহরণের, প্রতিশোধে মৃত
দেহটার কোষগুলো পুনরুউজ্জীবিত
হয় প্রেমাশ্রয়ে,কোন প্রশ্ন বিস্ময় জাগায় না

একটা চাওয়া একটা পাওয়া একটু ভাল 
থাকা..... সময়কে ভালো রেখে প্রোয়জনকে
ভালো রেখে,
আয়না আর চোখ হেসে ওঠে এক সাথে,,
মুহুর্ত গুচ্ছ জানা গল্পের হাত ধরে অজানা
ইতিহাসে সহসা জীবনের খবর রেখে যায়,,

                

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন