রাস্তায় সারিসারি স্ট্রিট লাইটের নিচে
রোজ রাতছায়াদের আসাযাওয়ায়
আমিও সামিল হই, চুপকথাদের ফিস
ফিসানি রাতচাদরে নকশা তোলে,
অন্ধকারে এলোমেলো হাতড়াই একটা
জোনাকি... নকশার সাথে চোখের সেতু
বাধব বলে, রাতপরীরা আজকাল এ
শহরে আসে না পাখার পালক তাই হলনা
তোকে ছোঁয়ানো...এই কনক্রিটের জংগলে
সবকছু বড্ড পাথুরে, অলিগলি রাস্তার স্ট্রিট
লাইটের নিচে মাঝেমাঝে রাত পরী দের
অপেক্ষায় থাকি চাঁদেরকার্নিশ থেকে একদিন
যদি দেখতে পায় আমার ছায়া...... এভাবে
প্ল্যাটফর্ম এ ফিরতে দেরি হয় শেষ গাড়ি সবুজ
সংকেত চাঁদকে বলে যায় আগামির কথা, আমার
শহরে আজকাল অন্ধকার বেচেঁ থাকে জোনাকির
অপেক্ষায়.....
তোর শহরে কি আদিম রাত আসে?
রাতপরীরা কি এখনো অভ্যস্ত তোর
শহরে? আমি হেটে যাই রোজ ছায়া
পথে ফিসফিসানি চুপকথাদের সঙ নিয়ে
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫
আমার পথে------
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন