-----------------
আয়নায় মুখ দেখিনা বহুদিন ভয়
হয় আমার অভিনয় আমার সাথে
আমার কাছেই যদি ধরা পড়ি, সং
সাজা ঠোটের কার্নিশে যন্ত্রণার
রক্তক্ষরণ দেখতে ভয় হয়, অস্তিত্ব
পোড়া কাঠের কালিতে চোখের
কালশিটে ঢাকতে মুহুর্তে মুহুর্তে
সজ্জিত হয়ে থাকি--- আমার বেসুরে
বাজতে থাকা তারটা কেঁদে ওঠে
অন্তরালে, কান্নায় শুনতে পাই চাপা
বিদ্রোহ, বিদ্রোহী নোনা জলেরা জমায়েত
করে আমার সাজানো সজ্জার বিরুদ্ধে,
ধুয়ে মুছে এক আদিমতার সামনে দাড়
করায়, এক আদিম সৃষ্টির ছবি আমার
চারপাশে অন্ধকারে চকমকি জ্বালিয়ে
সভ্যতাকে চিনিয়ে দেয় নিজের অস্তিত্ব,
আমি আমার চারপাশে নকল আলোয়
রোশনাই হাতড়াই ঢাকতে থাকি সজ্জিত
সং সাজার পরতের তলায় এক হাহাকার
তৃষ্ণার্ত দেহপট------অনেক কবিতার উৎস,
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫
পরিচয়-------
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন