একটা স্পর্শহীন চাহনি তোমার পাশে
হৃদয় দেখতে পায়নি কখনো, না ছুঁতে
পারা অসম্ভবের পাহাড় দাঁড়িয়ে...
অধিকার বোধের শৃঙ্খলে দম বন্ধ
এক মৃত্যুবীজ মনের কার্নিশে শেকড়
ছড়াচ্ছে, চাপা অন্ধকার সকাল বেলার
চটকান সূর্যদয়ে রক্তিম হয়, একটা বীষ
ফনার দংশন আত্মস্থকরণ রোজকার অভ্যাস,
বীষবৃক্ষ নিচে একটা দেহ পড়ে থাকে,
অসনাক্ত বেওয়ারিশ কোটোরের স্থির দৃষ্টি
বাজপাখির মুঠোবন্দি,হৃতপিন্ডটায় জীবনের
গল্পেরা শেষের কবিতা লেখা শেষ করেফেলে,
বীষবৃক্ষর চারপাশে চাঁদকে তখন আড়াল
করে বীষ আঘ্রান থেকে........ একটা স্পর্শ
হীন চাহনির পাশে থাকা হৃদয়টাকে ছুঁয়ে
দেখলো না কখনো.........
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫
অস্পর্শ -------------- --------
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন