দৃষ্টির আড়ালে চাহনির নাম তৃতীয়
চক্ষু, শূন্যে ভেসে থেকে খেলার
মধ্যমনি সেই চোখ....অভ্যাসগত
কখনো সাজানো নৈবিদ্যে কখনো
শঙ্খধ্বনিতে কিছু রেওয়াজ রসদ
জোগায় বেচেঁ থাকায়, সেই স্মৃতিটুকু
ইতিহাস নামে পরিচয় পায়,আয়ুরেখা
যেখানে শেষ সেখানেই ইতিহাসে
ধুলোজমা শুরু-----অদৃশ্য যিনি তার
অবসর.....তবে যে বলা হয় শেষ বলে
কিছু নেই কেবল কিছু মুহুর্তের আনা
গোনা বাঘবন্দি খেলার লুকোনো স্থবিরতা,
ধুলোজমা এলবামে গোলাপি ইচ্ছারা
কবরিত সময়ের ফিতেতে আষ্টেপৃষ্ঠে বাঁধা,
এ নাকি পুঁজি এ নাকি বয়ে যাওয়া সময়ের
দাবিদার, সবটাই জমা খরচের হিসেব নিকেশ
উঠোন জুড়ে বিশাল অংকের আনাগোনা
সব টুকু মেলেনা ---যেমনটা সব ইতিহাস
জানা হয় না....ঈশ্বরের ঈশ্বরত্ব হেরে যায়
কখনো কখনো কালের প্রবাহে তার চোখেও
এক নদী বয়ে যায় সংগোপনে,,
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫
একটা সময়----------
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন