-----------------------
মাতৃগর্ভের পর এক ছাচে গড়া মন
রঙ তুলির আবরন আভরনে তৈরী
চালচিত্র, অভস্ত্য জীবনযাপন পুতুল
খেলা কিংবা অস্তিত্ব্যের পুতুল, শেখানো
বুলি কিংবা রংতুলি, ছাচ শক্ত হওয়ার
পর অস্তিত্বের রদবদল, তোমারটা শুন্য
মানিয়ে নেওয়া আটপৌরে জীবন্ত লাশ
ছুঁয়ে থাকার শিহরন বিলুপ্ত ঝলসানো
উত্তাপে, অথবা এন্টিক সোপিসের অট্টনাদ.......,
শরতের দুপুরে দখিন জানালায় একখানা
সাদামেঘের হাতছানি উপেক্ষিত মনকে পশ্রয়
দেয়, রংদানির উপোহার কিছু নরম রোদ্দুর
আর একখানা ছুঁয়ে থাকা তুলি, পুরোনো
স্কেলিটন জং আবরন, পালিয়ে বাচার তাগিদ
সব অভিনয়টুকু ধরাপড়ে নরম ঘাসের সোহাগে,
চারদেওয়ালের দুরত্ত্ব কমে বন্দি হয় সাঁঝসকালের
নির্মিত চরত্র, মুঠোফোন নাকি পৃথিবীটাকে ছোট
করে দিয়েছে.......... তাই বেতালে বেজে ওঠা
তারটার বেসুর কাছের থেকে দুরেই আজ স্পষ্ট
,কথার পেছনে লুকোনো কথায় যদি কবিতা........
জন্ম থেকে মৃতু কি তবে কবিতাগুচ্ছ? জানতে
চাওয়া যদি প্রশ্ন হয় তবে জীবন এক প্রশ্নপত্র,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন