বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

সুক্ষাদর্শী১ ---------------------

--------------------

অন্ধকার খাঁচা থেকে একটা আস্ত আত্মা
চুরি করলি ডাকাত বলতে পারলাম না,
তুই যে অন্ধকারময় হৃদয়ের জন্যে দুটো
চকমকি পাথর আমায় উপহার দিলি...
বললি ঘষে জ্বালা পুড়িয়ে খাটি কর এই
যাতনাটাকে ভয়  পাই আগামিকে....
তুই দেখিসনা আগামি, আমি মুক্তির স্বাদ
হারাতে চাইনা,  চাইনা পড়েপাওয়া চোদ্দা আনা
হারিয়ে যাক.... জানি তোবুও আসবে আগামি
তুই অকারনের কুস্টি বিচার করতে বসবি....
আমি মৃত গলে যাওয়া শবটাকে ভেলায় ভাসাবো,
আজ তবুও হৃদয়ের গচ্ছিত রাখলাম,আত্মা
সপেদিলাম, মৃত্যু ঘোষিত হবার আগে অন্তত
একবার বাচতে চাইলাম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন