----------------------------
সমপর্ক সময় সবাটাই বিভাজিত
শহর গলি চৌরাস্তায়, হলুদ বসন্ত ও
আজ কাল রঙ ভাগ করে নেয়,
যেমন টা জীবন একটা রঙ আর
ক্যনভাস,তুলির কখনো প্রেম কখনো
অপ্রেম মেরুদন্ডের মজ্জা থেকে তুলি
টাকে মাঝে মাঝে ভিজিয়ে নেওয়া,
সবকিছু স্বাভাবিক সবকিছু মানানসই,
শুধু বেবাগ মন এযেন বানজারা কিসের
এক তাড়না যাতনা নাকি তৃষ্ণা নামকরন
করা বড্ড শক্তকাজ, চলতে থাকা সময়
অজানা পথেরপাঁচালি লিখতে ব্যস্ত পথ
জুড়ে বিশাল অংক যেন গলি পথ ছেড়ে
রাজপথ সবটুকু একা একা, শেষটা সেই
একটা নদী আর এক চকমকি আগুন,
অতৃপ্ত আত্মাও হলুদ বসন্তেরকোকিল
গানে খুঁজে নেবে তৃপ্ততা, সবটুকু শুধু
সময়ের খেলা.......,,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন