বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

তৃষ্ণা

জীবনের নাম তৃষ্ণা যদি মৃত্যুর
নাম কি হওয়া উচিতছিল?
সমুদ্রও যে হাত মেলে আকাশের
আলিঙ্গন এর অপেক্ষায়..তবে কি
সমুদ্রও ভিজতে চায়!জীবন যদি
ক্যানভাস  হয় সময় কি শিল্পি!তবে
রঙ বলি কাকে? বাগানের ফুলের
বুকেও রামধনুগোলা বৃষ্টির তৃষ্ণা..
তবে কি তৃষ্ণাই ভালবাসা... তৃষ্ণার
খোজ পরিপূরক, ক্যনভাসে শিল্পির
স্পর্শ এর তৃষ্ণা  ফুলেদের সাতরঙা
বৃষ্টির তৃষ্ণা  সমদ্রের আকাশের আলিঙ্গন
এর তৃষ্ণা, মৃত্যুর বুকের ভেতোর কোন
তৃষ্ণা কবরিত হয় জানা নেই জানা নেই
কালো কফিনে সাতটা রঙ কিভাবে বন্দি হয়,
রজনিগন্ধা বন্দি হলে কেমন সুবাস ছড়ায়,
সব প্রশ্নই কি তবে আপেক্ষিক!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন