বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

অসম্ভব

---------------
অস্থির বাতাসে উড়ে যাক  কিছু অসম্ভব
স্বপ্ন, চোখ এখন ক্লান্ত তার নিজস্ব দায়ভারে,
সবুজ অলৌকিক আলোতে মন হামাগুড়ি দেয়,
পেরিয়ে মেঘ বৃষ্টির দেশ এমন তখনো  একা,
কুঞ্জবনে শাওন মেঘের কান্না ঝরে পড়ে....
ঝাড়বাতি সাজানো মেহফিলে বিবশ জীবন-
শুধু প্রতিক্ষা....... আর প্রতিক্ষা.....,
অজানা কারনে মন বিকিয়ে যায়  তার কাছে
সত্যকে জানা হয় না,দাম পায় মরীচিকার সমান,
কবিতার পান্ডুলিপি লেখা থাকে শুধু মনে উড়ে
যায়  সব স্বপ্ন --- ইচ্ছেদের ডানায় ভর করে,
অবিরল রঙ বদলানো জীবনে ব্যস্তময় দিন,
সমায় নেই কথা রাখার...... শুধু কথা দিয়ে যায়
মন,গুমরে ওঠে কান্না চোখ যে কুয়াশায় আচ্ছন্ন
পথ শুধু সংকীর্ণতা বাড়ায়--- বলে অসম্ভব অসম্ভব,
পান্ডুলিপি হলুদ হয়ে রয়ে যায় মনের আনাচেকানাচে
আজন্ম কেটে যায় অসম্ভবের প্রতিক্ষায়.....
মীরা হয়ে মন থাকে অসম্ভবের পদতালে,
পরজন্ম যদি পায় মন মীরা নয় হয় যেন
শ্যমের বাঁশি, অস্থির বাতাসে সেই বাঁশির
সুর পায় যেন আশ্রয়,  আজ বিসর্জনের
পথ যেন  হয় অনতিদীর্ঘ,  ধূসর শূন্যে অজানা
খুঁজে নিক তার সংগ,
অসম্ভব স্বপ্নরা পাক মুক্তি আর ইচ্ছেরা হোক
ভোকাট্টা, মৃতুজাজিম বিছিয়ে চন্দনের ঘ্রাণ
নিক মন...অস্থির বাতাসে উড়ে যাক কিছু
রঙিন প্রজাপতি, কবিতার পান্ডুলিপিরা হোক
হলুদ থেকে হলুদতর,,,
                         ........................

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন