মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

আধটুকু সত্তা------

টুকরো টুকরো সত্তা থেকে আধটুকু
জীবনের হাতে তুলে দিয়ে সময়ের
পাশাপাশি চলছি....একটা ঘন কুয়াশা
ঢাকা বেচেঁ থাকার ঠিকানা...সবটুকু জানা,
সময় বদলাবে কিনা জানা নেই----আজ
থেকে কয়েক সহস্র সময়ের পরে চোখ
বুজে একটা রঙ দেখি নদীর বুকে সময়ের
রামধনুতে  আঁকা অনেক গুলো অগোছাল
ছবি, গ্যলারিতে সাজিয়ে নেব কি না দ্বন্দ্ব
নিয়ে নিশ্বাসেরা আসে যায়  , আমি একা
দাঁড়িয়ে বয়ে যাওয়া সময় দেখতে থাকি....
একটা লোভ উকিমারে ইচ্ছাদের ঘরে
গলা টিপে খুনির তখমা নিই নিজের
কপালে, ইতহাসে লেখা থাক সে দায়
ভার, দলছুট কোনো মেঘ এসে যদি
জানতে চায় একটা মৃত্যুর ইতিহাস--
তবে হাজার মৃত্যুরা সামনে এসে বিচার
চাইবে,
আগামি জানানেই আধটুকু জীবনে
একটা অন্ধকার পথ আর কুয়াশাচ্ছন্ন
আমার যন্ত্রণারা নিরন্তর  থাকুক,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন