------------------
সুক্ষ্মদর্শী হলেই হিসেবি হওয়া জরুরি
সংসারী হলে যেমনটা জোকার হওয়াটা,
দফতরি কায়দায় সময় থেকে চুরি করা
প্রেমটা আকাউন্ট এর হিসাব নিকাশের
ব্যালেন্সসিটে হারিয়ে যায়,
জংলী হতে চাইলে বাইরে সভ্যতা নীল
জিন্স টিশার্ট ঝলমলে হওয়া ভিষন জরুরি,
জরুরি সাবধানি জীবনযাপনে কিছুটা সময়
মুঠোফোনটার সুইচ অফ করে সবুজত্য
বজায় রাখা,
যন্ত্রনা ছুঁয়ে দেখতে গেলে যেমনটা হয়তো
জরুরি আত্মিক প্রেমের সহানুভূতি হয়ে হওয়া,
অনেক হিসেব নিকেশএর মতো ভালোবাসা
সম্পুর্নতা পায় প্রতিটা রন্ধ্র যখন স্নিগ্ধতা ছুঁয়ে
আবার ভিক্ষার্থী হয়ে ওঠে বার বার, এতো
কিছু হিসেব নিকেশ এর বাইরে কেবল
বেহিসেবি হতে চায় এই বেতালে বাজা
হৃদয়ের তারটা যন্ত্রনাকে আঁকড়ে....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন