মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

নিরুদ্দেশ

রামধনুর সাথে হারাবো একদিন
মেঘমল্লার দেশে কথা দিলাম
'সুজন' বুক জুড়ে যে আকাশটা
দুহাত বাড়িয়ে আমন্ত্রণ জানায়
অহরহ একদিন নিরুদ্দেশ  হবো,
কোন ভোকাট্টা ঘুড়ি তোর শহরে
উঁচু মিনারে আটকা পড়ে  যখন সমুদ্র
ভাববে তার ছেঁড়া রংএ জানবি
আমার গল্পেরা তোকে খুঁজছে,
আজ থেকে ছ বছর... হয়তো ছশবছর
বাদে রামধনু চুইয়ে আমার গল্পেরা
তোর যন্ত্রণায় তরতাজা থাকবে--
কিংবা খাচার ভেতোর অনাবৃত
হৃদয়টায় রক্তের ওঠানামা একি
রকম থাকবে,  ধমনীতে আমার
উত্তপ্ততা হিমাংকের নিচে নামা
শীতরাতকে যখনি  উষ্ণতা দেবে জনবি,আমি আছি এখনো তোর সাথে,,
কিছু সুখ কিছু স্বপ্নদের ফেরিওয়ালার
ঝাঁকায় করে শহরের রোদ্দুর না পাওয়া
গলি পথে পাঠিয়েছি....দুএকটা দুক্ষর
সাথে বিনিময় প্রথা সেরে ফেলার তাগিদে,
স্বপ্নেরা দুঃস্বপ্নের রাত জাগা কিছু কালো
চোখ খুঁজে বেড়াচ্ছে....খুব দূর থেকে
সবটুকু দেখবো একদিন কথা দিলাম,
আকাশের বুকে রামধনু গোলাযে বৃষ্টি  রেখেছিস ভিজবো একদিন
কথাদিলাম,  মৃত্যুর বুকে মাথারেখে
সুখের সাথে নিরুদ্দেশ  হবো কথা দিলাম,
কথা দিলাম আলোপথ ধরে তোরসাথে
হাটতে আমি ক্লান্ত হবোনা....,,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন