বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

মুহুর্ত

---------------------------
সময় যা কিছু রেখে যায়  সবটাই স্মৃতি
পলাশ রঙা বসন্ত আকাশ সময়ের রংদানি,
কোলাজে অজস্র সময় বন্দি একটা নতুন
চাদর ঢেকে দেয় একক রুপরেখা..... রুপাই
সাজু নকশিকাঁথার গল্পে বাচেঁ, সময়ের বুকে
পা দিয়ে নীল কাজল মাখা ভোর আসে,
একুমুহুর্তে হাস্নুহানা কিছু স্পর্শেন্দ্রিয়তে
অনুভুতি প্রান পায়,প্রোয়োজন গুলো
সময়ের সুতোয় এক একটা মুক্ত হয়ে
গাথা হয়ে যায় ,  কিছুটা তোমার কিছুটা
আমার বাকিটুকু 'যদি এমনটা হোতো'
ইচ্ছামতি নদীর বুকে যে চোখ রাত জাগে
তার স্বপ্ন, মোহনায় একটার পর একটা ভোর
প্রহর পেরিয়ে যায়, 
সময়ের সাথে সময় ফুরোনো  কেমন যেন
নটেগাছটিকে মুড়িয়ে দেয় অভ্যেসের
দৈনন্দিনতায়, সবটা সত্যি কারন মুহুর্তরা
কখনো মিথ্যে হয় না মৃত হয় না,মুহুর্তেরা
শেষ হয়ে বেচেঁ থাকে আর এক মুহুর্তের বুকে,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন