-----------------------------------
প্রতিদিন একবার জানালার কাচেঁ
ভালোবাসা আসে শিশির বিন্দু হয়ে,
জানালা খুলে দিলেই একগাল হাসি
নিয়ে খুব কাছে শুভসকাল সম্ভব হতে
চায়, তরতাজা সংসারকে আচঁলের গিঁটে
যত্ন করে রাখা....মাথার চারপাশে রক্ত
গড়িয়ে ভেতোরে বাইরে ঈশ্বরতা প্রাপ্ত,
সাজানো আসবাবপত্রে মাতৃত্বের স্নেহগুলো
রোজ একবার ছুঁয়ে যায় সময় মেখে.....,
সবুজ সংসারের মাঝে একটা ঝংকারের
অপেক্ষায় তাকিয়ে থাকা চোখে ক্লান্তিহীন
চাউনি সেই কণ্ঠস্বরের জন্যে......যা কিনা বুকের
জমানো কান্নায় নোনতা স্বাদ এনে দেয়,
আর ছেঁড়া তারে বেচেঁ থাকার সুর ছুঁয়ে
গড়িয়ে পড়া রক্তে মুহুর্তের কলমে জীবনের গান
লেখা হয়.....শিশিরবিন্দু রোজকার মতো
কাছে আসে' সুপ্রভাত আমি এসেছি' সেই
গান শুনতে......তখনি সব এলোমেলো
শব্দেরা গুছিয়ে নিয়ে একটুকরো বেচেঁ
থাকার ছবি হয়ে যায়......,,
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫
বেচেঁ থাকা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন