বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

নিস্তব্ধতা

-------------------------
নিস্তব্ধতা  একটা আওয়াজ তুই
শুনেছিচ কখনো? তোকে জড়িয়ে
নিস্তব্ধতা এক অনুভুত আমাকে
জুড়ে দেয় সময়ের আদৃশ্য তারে
সুরের অনুরনন সাদা কাগজে লিখে
যায় তোর আমার গানের স্বরলিপি,
এক শিলমোহরে বাধা ভালোবাসার
স্বাক্ষর, যোজন দুরত্ত্ব তুই আমি হাতে
হাত রেখে পেরবো নিস্তব্ধ চোখের ভাষা
পড়তে পড়তে, প্রতিটা নিশ্বাসে তোর
অবাধ আসা যাওয়া তাই নিস্তব্ধ আকাশ
থেকে স্বপ্ন এনে আমার চোখে মাখিয়ে
দিস গোলাপি মেঘ, কোনো এক মুহুর্ত
হয়ে আমাকে তোর বাহুডোরে বেধে
ভিজতে থাকি তুই আমি থমকে যাওয়া
ব্যস্ত শহরের তুমুল বর্ষায়, তুই আমি
পৃথিবীটাকে হাতের মুঠোয় যত্ন করে
লুকিয়ে রাখি অমুল্য রতনের মতো,
ঘুমিয়ে থাকা নিস্তব্ধ দুপুরবেলায় তোর
বুকে আমার স্পন্দন ক্রমশ অন্তহীন,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন