আমার যন্ত্রণারা নীলকন্ঠ হতে শিখে
গেছে ভালোবাসার স্পর্শ পেয়ে,
আজকাল বীষকে সুধা ভাবি... তাই
জীবন সুধাময়, শাখায় যে ফুল এসেছে
তার রঙ ঘন নীল আর বুকে মিশে আছে
আকাশ,তাই অন্ধকার নেই হৃদয়ের অলি
গলি.. রক্তের রঙ আজ সিঁদুররাঙা লাল
আমি সময়ের কপালে রক্তিম চুম্বন আঁকি,
তারপর..... তৈরী হয় এক ঐতিহাসিক
শুরুয়াত, পাশাপাশি গা ঘেঁষে বুকের
বিভাজিকায় যন্ত্রণারা মুখ গুঁজে থাকতে
ভালোবাসে আজীবন, আকাঙ্ক্ষারা হাতে
হাত রেখে হস্তবন্ধন সেরে নেয়.......
পুরনো গানের কলি গুনগুন করে বাতাস,
"এ জীবনে যতটুকু চেয়েছি মন বলে তার
বেশি পেয়েছি....নিশিরাত বাঁকা চাঁদ আকাশে"
চাঁদ হেসে ওঠে ঠোঁটের কোনায় এক তৃপ্তির
জোতস্না তার পর.... রক্তকরবী স্নান সেরে
নেয় শরীর জুড়ে সৌম্যতা সুধাময় হয়ে
ওঠে শ্রীতনু, আমার যন্ত্রণারা আজ নীলকণ্ঠ, সুধাময় তাই বাকিটুকু জীবন,
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫
সুধাময় --------
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন