বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

কি দেবো

-------------------------
কি দেবো তোমায় নিঃস্বতা ছাড়া?
এক শ্রাবণ মন খারাপ আর গাছের
পাতা চুইয়ে পড়া জলটুকুই আমার আছে,
কি দেবো তোমায় স্মৃতি ছাড়া----
মুহুর্তরা যে টুকু মুহুর্ত চুরি করে আমায়
দিয়েছে... সেটুকুই আজ পুঁজি,
কি বা দিতেপারি চীরদিনের অংগিকারে?
সাক্ষরিত মন খারাপের চুক্তিটুকু ছাড়া,
সম্বলটুকু যে  নেহাতি কাঙালিয়ানায় ভরা--
জমার খাতায় কেবলি একরাশ  ঋণ,
তাই কি বা দেওয়ার আছে এই লাঞ্ছিত
হৃদয় থেকে?
চাওয়াটুকু বরাবরই বেমানান রয়ে গেল-
বেচেথাকার রোজনামচায়,
আপোষহীন সমায়ের খোঁজে  হেটে চলেছি
আপোষেরি হাতে হাত রেখে,
তাই কি বা দেবো মানানসই যা তোমার পাশে!
অন্তহীন আকাশ দেখি রোজ চোখ ভরে রামধনু
কাজল পরবো ভেবে--
নাগাল পায়নি চোখ সেই কামরাঙা বিকেলার,
তাই কি বা দিতে পারি শূন্যতা ভরা চাহনিটুকু
ছাড়া?
বন্ধ খামে ভরা পড়ে আছে বুক জুড়ে নোনা
ধরা অদৃশ্য পাণ্ডুলিপিটা-- পারিনি দিতে কিছুই
কারন আমার সবখানি পরিসীমা যেন নিশ্চিন্তে
ছুয়ে আছে এক সমুদ্র  শূন্যতা,,



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন