হিসেব নিকেশ আর যন্ত্রণার সখ্যতা
কোনদিন ছিল না কোনো দিনই
তাই শুধু অভ্যেসটা রয়েগেছে রোজ
নামচায় কিংবা অভ্যেসের দাস এটাই
পরিপুরক হয়ে রইলো, তোমার ঘরে
অভ্যেস ছাড়া ইচ্ছাদের বাস নেই তাই
"ভাল বাসা " হয়নি বাসি হয়ে গেছে
অনেক কিছু.... রোজকার সকালগুলো
একটা বাসি গন্ধ বিকেলেরাও বেহিসেবি,
সাপসিড়ি ভাঙা খেলায় সবটুকু জিতে
গেছি ভেবে আআত্মতুষ্টিতে চোখ বন্ধ
করলেই সম্পুর্নটা হারের সমুদ্রে তলিয়ে
যায় ----- মেলে না কোনো ভবিতব্য,
চাপা পড়ে যায় এক নোনতা স্বাদের নিচে
সব স্বাদকোরকগুলো, যন্ত্রণার স্বাদে মিশে
যাওয়া নামকরণ বিহীন এক স্বাদ,
বাজারি হিসেব আর মেলে না কিংবা মঞ্চস্থ
নাটকের যবনিকা পতন কোনোটাই সম্ভবের
হাতে হাত রাখে না, একবার বাঁচাএকবার
সবটুকু ছুঁয়ে দেখা----তাই হিসেব মেলে কি
করে?তাই বেহিসেবি পরিচয়ের কাছে
অনেকক্ষানি ঋন বেড়ে যায়, সুধু এক
আলাদিনের জিন বদলে ফেলতে পারে
সময়টাকে তাই সখ্যতা ছাড়াই হিসেব
নিকেশ আর যন্ত্রণা হাটতে থাকে সমান্তরালে,
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫
যন্ত্রণার স্বাদ------
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন