--------------
পাঁজর ভাঙার শব্দ প্রতিদিন রঙিন ফুলের
পাপড়িদের ঘুম ভাঙায় কাটাতারের দুপারে,
অন্ধকার এখন প্রতিবেশি তোর আমার
চারপাশে-- ভোরের আজান ছুঁয়ে যায় রাত্রি
চুয়ানো শুকতারা
র আলোটাকে।
সবুজ রেখা চোখের ভিতর নিয়ে সেই আলোর
উত্তাপে কাঠামো পোড়ে মেশে হাওয়ায়....,
তবু শিকড়ে আজো ভেজা মাটির আস্তরন
ভালোবাসার বেদনাকে আঁকড়ে রেখেছে
জোর করে,
যদি সময় বদলায় তবে বন্দিকরে রাখা
বুকের গভির ওম আর দেহাতি যতো স্বপ্ন
যেন ভেসে যায় খরস্রোতা কোনো নদীতে
সিমান্ত না মেনে,
আ
অবয়বহীন সময় যদি সমর্পিত হয় অগ্নিশিখায়
তবে লীন হয়ে যায় যেন যাকিছু সঞ্চিত.... এই বাতাসে-।
কিশোরী হলুদ বিকেল আর ফুলেরা যেন নতুন
কবিতার শব্দ নিয়ে এক্কা দোক্কা খেলে।
কারফিউ নয় বরং বিষণ্ণ মেঘের রঙ্ মাখুক শহরময়,
আর নিঃশব্দে বয়ে যাক নদীস্রোত, বাতাস,
আর উড়ে যাক সব রংএর মেঘেরা,উড়ে যাক
উষ্ণতা বিনিময়ের অজুহাতে ডানামেলা পাখিরা।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন