বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

স্পর্শে নামে বৃষ্টি

----------------------------_-------------------------
নির্মেঘ আকাশেও বৃষ্টি নামে তোর স্পর্শে
জীবন পায় শুকিয়ে যাওয়া  আগাছা গুলো,
হঠাত দেখা আনাগোনা পথের বাঁকে, প্রান
খুঁজতে  বৃষ্টি হওয়া, বাচতে জানার বর্নপরিচয়--- 
খুব চেনা লাগে অচেনা পথঘাট, জাতকের গল্প না কি
সবটুকু এজন্মের রোজনামচা
চিলেকোঠায়  কফিন ঢাকা একটা মৃতদেহ
এলিয়ে রাখা চুলে ছুঁয়ে  গেলো প্রানবৃষ্টি  আর কিছু
অক্সিজেন সেই সবুজ আগাছা ছড়ায়, তাই ভালোবেসে
নদী হয়ে বইছে মমির চোখের
জল এখন তেপান্তরের মাঠ বরাবর, কয়েক
শতক আগে বৃষ্টি নামলে হৃদয় ফাটল আকাশ দেখতে পেতো কি............?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন