ঈশ্বর নেই তাই চেতনাও নেই, আছে
রক্তাক্ত টলটলে অশ্রু সেই অশ্রু মেখে
যন্ত্রণার মাটিতে নকল ঈশ্বর, বুকের মধ্যে
চেতনা থাকে না থাকে রক্তক্ষরন....
জন্মমৃত্যু মেখে একটা অসম্ভব রক্তক্ষরণ,
নাভি থেকে পদ্মের জন্ম দিয়ে ঈশ্বর ভাবা
এই পৃথিবীর স্বভাব, চলতে থাকা সময়ও
স্বভাবের মধ্যে মিশে থাকে,কপালে আঙুল
ঠেকিয়ে নিজের উষ্ণতা নিজেকে চালান
করি...এটা কোনো প্রবাহমান কালের
খাতায় লেখা হবেনা, তবুও একটা জীবনের
মাঝে অবচেতনে ঈশ্বর খুজি হাতড়ে বেড়াই
অসম্ভব কিছু মুহুর্ত...যা কখনো বরাদ্দ
করেনি বিধাতাপুরুষ, তাই নিজের ঈশ্বর
নিজেই হতে ইচ্ছে হয়, কোনো দাবি নেই
প্রয়োজনের কাছে,শুধু অশ্রু শেষ হলেও
রক্তক্ষরণ যেন শেষ না হয়,
তাহলেই অবচেতনে ঈশ্বর বেঁচে থাকবেন
শুন্যতায়,,
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫
আমার ঈশ্বর
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন