মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

বাকিবকেয়া

অনেক কিছু ইতিমধ্যে বাকি পড়ে রইল
ফেলে আসা বেলাটুকুতে সময়ের দিকে পেছন
ফিরলে যে  ছাইটুকু  রাস্তায় ইতিহাস বলে
কেবল মাংস পোড়া গন্ধ আর বাসি রজনী
গন্ধা ধুপের মাখামাখি  --- পৃথিবী আর
অপৃথিবীর মাঝখানে মৃত্যু যেন  থমকে
আছে, সব চেয়ে সত্যি যে তার বুকটুকু
পেতে কেবলি এক অপেক্ষা বিস্তৃত হয়,
-----নদীর বুকে একটা আকাশ দেখি রোজ,
মাথা নিচু করে পবিত্রতার নামে ডুব দিই
পাপ ধুয়ে স্নান সারি, তবুও থেকে যায়
সময় পোড়া গন্ধ আর আর কিছু পাপ
রক্তের দাগ.....এক নস্ট সময়ের ইতিহাসের
বুকে পা ফেলে একটা সম্পুর্ন
বাগান রঙ আর সৌরভ  কিছুই কম নয়,
মাঝে মধ্যে ইন্দ্রিয় ছুঁয়ে একটা চোঁয়া গন্ধ,
অনেক কাজ এখনো বাকি প্রয়োজনের
সামনে এখনো সহস্রবার মাথা নামিয়ে
বলা বাকি 'উপস্থিত' আমি, বাকি বালিশে
লেখা চোখেরজলে নদীর গল্পটার বেস
কিছু অধ্যায়....... কি যেন কম পড়ে গল্পের
রসদে---- তখনি  মনে হয় অনেক কিছু বাকিবকেয়া
রয়েই গেল, ফেলে আসা সময়ে ছাইয়ের গন্ধ বদলায় না কখনো,



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন