মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

সুজন-

যদি বৃষ্টি আনার মন্ত্র তুমি ভুলে
যাও, আমি আর এক জন্ম অপেক্ষা
করবো কিনা আমি জানি না,
আমি হেটে যাব  অতিতের
ফেলে আসা সময়ে যেদিন তোমার
মন্ত্রে প্রথম বৃষ্টি আমায় ভিজিয়েছিল
তোমাকে আবার রচনা করবো আতুরনিবাস
থেকে , সেই দিন থেকে আবার শুরু করবো
সংস্কার  মুক্ত এক শুরুয়াত, তুমি এক
আলোকবর্ষ  এগিয়ে কিংবা পেছিয়ে
এসেও একি সত্তায় আমার আমিকে
পাবে, তোমার যদি মেঘ দেখে কবিতা
না আসে তবে হেটে যাবো মেঘমল্লার
ছায়াপথ ধরে ফেলে আসা এক অতিত
মন খারাপের আঙিনা য় যেখানে তোমার
কলমের  বুকের কান্না আমার চোখে কুয়াশা
মাখিয়েছিল, এই ভাবে আবার এক শুরুর
শুরুয়াতে কখনো না ফুরানো তুমি আমি
নিরন্তরভাবে  আসাযাওয়া  করবো আবর্তনে
পত্তাবর্তনে, একটা আয়ুরেখায় যে মাইলস্টোন গুলো রাখা আছে তার বুকে
ভালোবাসা একটা সাক্ষর রেখে যাবে
কোনো ধর্মগ্রন্থর  নামকরনের আদলে
আমি তুমি মমির ভেতোর এক নতুন
ইতিহাসের মাইলস্টোনের বুকে নামাঙ্কিত হব,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন