বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

ভিন্নত্ব ---

টুকরো টুকরো  সত্তার সমষ্টি থেকে
সপ্তসুরের একটা সুর শুধু বেসুরো
হয়ে সময়ের স্রোতে ভেসেই যায়,
সেখান থেকে প্রত্যয়ের ভুমিতে
ফেরাটা হয়না, না পারার দায়ভারে
যে ধিক ধিক আগুনটা পাঁজর জ্বালায়
তার তাপে সত্তার অন্য সমষ্টি গুলো
শুকিয়ে তাম্রাভ হয়ে ওঠে, সত্তার সাথে
সত্তার সম্পর্কের সংস্কার ছাড়া কিছু পড়ে
থাকে না,একটা জীবনের কাছে অপরাধী
হয়ে যায়  বেসুরো সত্তাটা আর তখনি
জন্ম তুমি জাতিস্বর হতে চাও, এভাবেই
ইট কাট.পাথরের আঙিনায় পাওয়া বা
না পাওয়ার ইতিহাসেরা ফিসফিস করে
চলে যুগান্তরের পথ ধরে,,

1 টি মন্তব্য: