-------------------------------------------------
বালিশে শুখনো জলের রেখা আজকাল
সকালের খবরেরকাগজে পরিপাট্ট জীবন
খোঁজে..... মেরুদণ্ড জুড়ে সকাল দুপুর
বিকেলের গল্পগুলো প্রথম পাতায় জায়গা
করে নেয়, হৃতপিন্ডে খন্ড খন্ড জীবন
বিস্ময়কর কবিতার কোলাজ......মন্তব্যের
ভিড়ে সে পরিচয় বাজারে দর কচকচানি
রক্তে যেন মিশতে থাকে অজস্র বীষছোবল
শরীর জুড়ে বাড়তে থাকে গাড় নীলের ছটপটানি
কোথাও যেন প্রতিবাদ নেই বাচঁতে চাওয়ার
তৃষ্ণা নেই, নিলাম শেষে ঠোট বেয়ে মৃত্যু নেমে
আসে, অদ্ভুত স্বাদ তার কেমন করে বোঝাই!
শব্দেরা এখনো নামকরণ করেনি যে,,
--------------------------------
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫
বীষ তৃষ্ণা --------------------------------------------------
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন