--------------------------
চারটে দেওয়াল আর দরজা জানলা
বাস্তু মেনে সবটুকু হিসেব করে সাজানো,
জানলার বাইরে কিছু পাতাবাহারির
সবুজ আলিঙ্গন চার দেওয়ালের পলেস্তারায়
সুখি সুখি ছায়া ফেলে, চৌকাঠ উপচে তুমুল
বর্ষা আর আসবাবের ঘরকন্নাও করে একসাথে,
নুন আনতে পান্তা ফুরোনো দুখ জাগানিয়া
রাত সব---- সবকিছু আত্মার কাছে কাছে
একটা শীত একটা বসন্ত এভাবে একটা
গোটা পৃথিবীর আবর্তন শেষ থেকে শুরু
আবার শেষ, সময়ের ধুলোঝাড়া ঘরকন্না
এগিয়ে যায় বিকেলের দিকে... নিভু নিভু
আলো আসতে যদিবা বেস খানিকদূর
তবুও ঘরের ভেতরটা বিষণ্ণ সন্ধ্যা এলো
কেশে আলুথালু হয়ে বিচরন করে, একের
পর এক ভাঙা দিনান্ত আসে... ঘরের
দরজা আষ্টেপৃষ্ঠে বন্ধই থাকে নিভে
যাওয়া দিনের শেষে, কোনো আলো স্পর্শ
পাওয়া হল না ঘরের অন্তরমহলের,
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫
অন্তরমহল
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন