..................
সমায়ের কাছে কিছুক্ষন সমায় ধার করে
যাব কখনো তোর চিলেকোঠার দক্ষিণ
জানালায়-- শ্রাবনের এক পশলা বৃষ্টির
ফোটা হয়ে, দেখবো তুই চিলাকোঠার
ভেতর থেকে হাত বাড়িয়ে আমাতে তোর
হাত ভেজাস কিনা! একদিন সমায়ের কাছে
অসময়কে ধার নিয়ে আচমকা তোর ঘুমের
ব্যঘাত ঘটিয়ে মুঠোফোনের রিংটোন হয়ে
বেজে উঠবো বেলা বারটার সূর্যটাকে মাথায়
নিয়ে---- শুনবো বিরক্ত হয় কিনা তোর অসম্পুর্ন
ঘুমের ফালি, পাড়ার পরটার দোকানে ভীড়ের
মাঝে একদিন যেতে পারি গরম পরটা আর
তাওয়ার ঝলসানো আদর দেখতে.... হয়তো
জন্মদিনে পেঙ্গুইনে লাঞ্চ..., কখনো অচেনা
রাস্তায় দেখা হয় যদি নতুন ঠিকানার খোজে
রিক্সাওয়ালার দর কষাকষি পারবি সামলাতে!
স্নেহের যে এমন সুদ আছে জানাছিলো না!
খরচের খাতায় প্রায় সব গেছে সুদের আশায়
কিছু খুচরো পয়সা আজো যত্নে রেখেচি.....
কোচর বেধে, তুই যে বলেছিলিস 'ছোটো'তো
বেধে রাখিস কোথাও কোচর আঁচলে, তুই
জানতিস একদিন এই খুচরো দূষ্প্রাপ্য হবে
সময়ের অতীতে, ঐ খুচরোগুলো সবুজ রাখতে
ভালো থাকিস শ্রাবনের একপশলা সবুজ ভেজা
দুপুর, ভালো থাকিস অসময়ের বিরক্তকর
রিংটোন, ভালো থাকিস জলন্ত গরম পরটার
উষ্ণতা, ভালো থাকুক চড়া দামে নাছোড়
রিক্সাওয়ালা, ভালো থাকুক আমার খুচরো
খুচরো স্নেহের অনুভুতি, ভালো থাকাটাই
সব....বাকিটুকু বাকি থাকুক আবার যদি
দেখা হয় সেই আশায়.......,
শুভজন্মদিন,
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫
ভালো থাক
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন