-------------------------
এক পৃথিবী মৃত্যু কুড়িয়ে নিয়ে
তোর দরজায় আমার নাম অ-তিথি,
ঘরের ভেতোর এক জীবন বাচাঁর
ক্ষিদে...... অভুক্ত গৃহস্তি,হৃতপিন্ডের
ওঠানামায় ঝড়ের আগমনীর অনুরণন,
তুমুল দুর্যোগের আমন্ত্রন পত্র শুখনো
পাতায়-- সবুজ দৃষ্টি ক্রমাগতএফোঁড়
ওফোঁড় করছে লোহার বর্মটাকে.....,
অন্তিম আকাঙ্ক্ষার কলমে একটা
আদিমতার ইতিহাস লেখা হতে পারে
বয়ে যাওয়া নদীতে ক্ষয়ে যাওয়া
পাথরের বুকের বিভাজিকায়......,
তাই মৃত্যু এখানে বিক্রি নেই...... শেষটা
যে শুরুর দরজায় নতুন অতিথি,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন