বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

পৃথিবীর রাত

  
এখনো  এ পৃথিবীতে রাত শেষ হয়নি
পারলে একবার ঈশ্বের দৃষ্টি দিয়ে
আমার বুকের মাটিতে চোখ রেখ,
সময়ের স্তরে স্তরে কঠিন পাথুরে
স্বভাবী হচ্ছে হৃতপিন্ড--শ্বাসকস্ট
বাড়তে থাকছে ক্রমশ,  থাবা উঁচিয়ে
সময় দৌড়ে আসছে গাড় রাতকে
এফোঁড়ওফোঁড় করে,
ধিকধিক করে একটা তুষেরআগুন
বুকের প্রলেপকে শক্ত বাদামি করে
চলেছে, রাত শেষ হলেই এক পৃথিবী
মরুভূমি তোমার চোখে ধরে পড়বে,
তারপর এক দুরন্ত প্রলয়ে তুমি সময়
হয়ে মুক বধির  হবে জানি---
পৃথিবীর প্রথম ভোরে তুমি স্নান সেরে
নিয়ে প্রতিক্ষা করো আবার এক সময়ের
যুদ্ধজয়ের, আর আমি মৃত্যু কে জানিয়ে
দেব যে  তুমি ভয় পাওনি....
ভালবেসেছ  একটা আত্মাকে ভালেসেছ
পালিয়ে বাঁচা দুরন্ত সময়কে,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন