----------_------------------
মাঝ রাতে দুঃস্বপ্নর মতো নিশ্বাসে
মৃত্যু দেখেছি বহুবার, এক ভালোবাসা
ভরা মৃত্যু.... আহত জ্যোতস্নার রক্তে
রক্তিম মৃত্যু,আকাশে বাতাসে শ্বশাানের
গন্ধ-- কেমন যেন ধুপধুনো পোড়া মাংস
আর বেচেঁ থাকা নিশ্বাসের গন্ধ মিশে শান্তির
গন্ধ নাকি মাটির সাথে মিশে যাবার গন্ধ!
অনেক রঙের কাহিনি লেখা শীতল শরীরে
চাওয়া পাওয়া অভিজোগ রাগ অনুরাগ ...
সময় লেখা থাকে এক গুচ্ছ, সবটা মিলে
মিশে শেষটা বড় ভালো ছিলো........
'জীবন্ত অবয়বটা' এতোটা পথ আর একটা
একটা মেডেল ছবির গলায় ক্ষুদ্র উপহার
হিসেবে স্মৃতি, সদ্য চুল্লিতে ছাই হল তাই সে
সুজন, এভাবে মাঝরাতে হটাত ঘুম ভেঙে
মৃত্যু দেখি প্রায়শই, ভালবাস না বেদনার
পায়ে চুমু খেয়ে চলে যাওয়া বরাদ্দ জীবন....,
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫
মৃত্যু
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন