বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

নীল

----------------------------------
শেষ পৃষ্ঠাতে দাঁড়িয়ে উপসংহার
খানিকটা গভির নীল রঙ যেন
ঘুমন্ত লাভাংশ, চেনা জানার বাইরে
গল্পের খোজ.... মুখোশ ছিঁড়ে ফেলার
অপেক্ষাও বলা যেতে পারে,জানা নেই
গল্প কোন লেখকের কলম সিঞ্চিতা,
নিজেও অচেনা এক নাম না জানা নদী
দুপারে নাটকের নিরব সাক্ষি,নায়ক
খলনায়ক রাজা রানী  সবাই একই মুখোশ
একই সজ্জা চেনার উপায় নেই.... কেবল
একটা ঘৃণা মিশে যায়  আঘ্রাণে..... জলন্ত
ইচ্ছেরা মেশিনগানের ভেতর বন্দিহয়ে যায়
বারুদ হয়ে..... তখন সামাজিক প্রাণী হয়ে
যায় মুহুর্তের দুর্বলতা, শ্রিকৃষ্ণ সামনে বসে
উপদেশ দেয় সবাই মৃত তাই পাপ বলে
অপরাধ বলে কিছু নেই....তবুও অপেক্ষা
আরো খানিকটা বুঝে নেওয়া নিঃশব্দে....
মৃত্যুর আগে নদী স্রোতের রেশ না রাখা
কোনো অবশেষ অবধি.........,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন