কোলাজে এক অবয়ব কিছু
অব্যক্ত ইচ্ছেরা সমানে ইশারা
করে একখানা রামধনুর
দেশের নিমন্ত্রণ, জানলার
কাচে জনাকির কিছু ছড়ানো
ছেটানো আলোর বিচ্ছুরণ
চুইয়ে পড়ছে ,ভেতরে
দমবন্ধ, জাদুকরের গালিচায়
ভাসবে স্বপ্নেরা, এই ভেবে
না বলা কথারা বুকের বিভাজিকায়
রঙ হয়ে জমে থাকে, একটা
চিৎকার সবাই শোনে,কেবল
জীবন্ত কাঠামো বধির,হয়তো
বা ভুলে থাকে খেলাঘর নিয়ে,
এ কোন রংমহল নাকি রংমঞ্চ?
তবুও চুপ চুপ আর চুপ,,.....
কেউ যেন না শুনতে পায়,
চিৎকারের কোনো অনুরণন
যেন না ছড়ায়......চুপ চুপ চুপ,
মন্দির মসজিদ সব মিশে
ভিড়ালো শহরে এক সবুজ
সংসার, একটা বাগান, একটা
গোটা পৃথিবী আর ওই দূরে
একটা গোটা আকাশ, শুধু
বড্ড দূরে এ স্বত্বা, ছুতে পারে
না কেঁদে ওঠে ভেতরে,
আর বাইরে আকাশ মাটির
প্রলেপ ভিজিয়ে দেয়, হয়তো
ভেতোরে চুইয়ে যায় সেই
ভালোবাসা শুখনো অস্তিত্ব
ভিজে একটুকরো মাটির তাল,
শিল্পী গড়ে নিজের ইচ্ছা,
মাটির ইচ্ছা তবে কি মাটিরদর?
মাটি কি কাদে কেউ কি শুনেছ?
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫
কোলাজ------------ -------------
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন