বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

দিক্ষিত -----------------

----------------

   ভিতু চোখ কেপেছিল আজ বিকেলেও
তুই এলি আমি নেশাতুর দিক্ষিত হয়ে
মাতলাম আস্তে আস্তে ছুঁইয়ে দিলি জিয়ন
কাঠি একটু বেচেথাকা কাল দেখিনি তুই বা আমি
মিশে যাই  আজটুকুতে বেচে থাকি আজটুকুতে
আমার আকাশে এখন কোজাগরী
চাঁদ  আর মখমলি রাত... তুই যে আমার
সোহাগি স্পর্শ তোর থেকেও বেশি সোহাগি
তোর ভালোবাসা, তুই এখনো জানিস নি
ভালোবাসায়  জীবনের পুর্নতা, পুর্নতার
চোখেরজল সুখের তুই জানিস না,আমি
মেনে নিলেও তুই মানিস কই....
শেষ বার কেপেছিলো ভিতু পলক আজ
বিকেলে... আমি দিক্ষিত আজটুকুতে,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন