বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

নিভৃতে

--------+--------
চোখের কার্নিশে নোনাজলের চিকমিক
একমুঠো আশাকে সোহাগে বেধে রাখে।
হাওয়ার আচল উড়ে যায়  কিছু নিবিড়তার
মোহে,
সেই আত্মিক অনুভুতি কখন সাগরের ঢেউএ
ভাসা পুঞ্জিভুত শুভ্রতা ---কখনওবা গভিরতায়
মানিকে জমানো দ্যুতি....., প্রতি নিশ্বাসে তার আঘ্রাণ
ছুয়ে বাঁচে কিছু কাচা রঙএর ছবি,
হাতের ইশারায় ঘুম ডেকে চোখের কালি
মোছায় নিঃশব্দ রাতের স্বপ্নরা।
ফেলে আসা রাতের চাদোরে রন্ধে রয়ে যায়
না বলা কথারা,
বুক পেতে আধার আশ্রয় দেয়.... কাহিনিটার
ছলকে পড়া শব্দগুলোকে,
এই বেচে থাকায় কোথাও এ মনও হেটে যায় 
নির্বাক পথের হাতে হাত রেখে------
না বলা কথাদের ঘুম পাড়িয়ে মনের ভাজে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন