-----------------------
ঘুমের বনে হরিনের মতো তুই চঞ্চলতা
বিছিয়ে সহসা এলি, রাতের আড়ালে
সেই চঞ্চলতা রংমশাল এ ভাঙা শহরে
স্বপ্নকে পথ দেখায়, নিশিডাক হয়ে তোর
হাতের মাঝে পরম ভালোবাসায় আমার
আঙুল নির্ভরতা পেয়ে যায়, আমার----
অস্তিত্বকে নিশ্চিন্তের স্থায়িত্ব দিয়ে
চললি,আমার বুকে নিভুনিভু এক আলোর
শিখা ছোট্ট এক শিশুর মতো তোর
আদোরের মুঠোয় ভর করে এক্কাদোক্কা
খেলার ছলে সাদাকালো ডোরাকাটা
সমুদ্র পাড়ি দেয়, হঠাত দেখি শুধু হাতের
মুঠো নয় তোর আকাশসম বুকটাকে
আমার মাথার ওপর সামিয়ানা করেছিস,
যন্ত্রণার রোদ্দুর পরাজিত হয়ে ফিরে যায়
তুই সবটুকু বরাদ্দ সময় দিয়ে আমায়
আগলে রাখিস-- জিতিয়ে দিস শূন্যতাকে
মিষ্টি প্রেমের আলিঙ্গনে।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫
প্রেম
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন