-----------------------------------------
বিশ্বায়নের ঝলসানো আলোতে একটা
গোটা পৃথিবী প্রতিমুহুর্তে দুমড়ে মুচড়ে
আকার নিরাকার হচ্ছে ভাঙাচোরা দিনান্তে,
ভাঙা শহরে ভাঙা মৃত্যু নারীর শরীর বেয়ে
ঝরছে, সভ্যতার বুকে লুকোনো সহস্র লালসা
মুখ ঢাকে দুমড়ে যাওয়া পৃথিবীটার আনাচে
কানাচে, কোথায় যেন যাবার ছিল সভ্যতার!
কোথাও কিছু পাবারও ছিলো পৃথিবীটার!
বুকের সরে যাওয়া শাড়ীর ফাঁকে সভ্যতা
রঙ বদলে ফেলে মুহুর্তে-- সুর্যটাকে গ্রহন
গ্রাস করে ঢেকে দেয় লজ্জা এ ঝলসানো
গোলকটাকে--- সহজ কথাটা আর সহজ
থাকে না ডালে ভাতে, এক মুখোরোচক
উৎসবে হারিয়ে যায় "আজ সকালের তাজা
খবরে" উদবিগ্ন প্রশ্নরা হাত রাখে শরীরের
লুকোনো আসবাবপত্রে, উপড়োনো শিকড়
থেকে সব জীবনটুকু নিংড়ে নিয়ে বুদ্ধিজীবীর
চায়ের পেয়ালা ভরে দেয় তরল উষ্ণতা,
শহরে রাজ পথ জুড়ে তখন কালো কাপড়ে
মুখবেধে সভ্যতার মৌণমিছিল, ভাঙা পথের
একান্তে তখন আসহায় আর এক মৌণতা,
মোমবাতির আলোয় দু একজন নির্ভয়ার
প্রতিচ্ছবি হয়তো আলোকচিত্র, সহস্র
অন্ধকারের আর্তনাদ সেঁধিয়ে যায় ফাটল
ধরা গোলোকটার বুকে,
একটা প্রশ্ন...... কবে আবার আসভ্য
হবে এই সভ্যতা? আদিম একবার হোক পৃথিবীটা,
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫
সভ্যতার আলোয়
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন