--------------
কখনো দেখানো যায়না হৃতপিন্ডের দারিদ্রতা,
কখনো বোঝানো যায়না চোখের নোনতা স্বাদ,
কাজলের আড়ালে মৃত চাহনিকে জীবিত রাখে
বিনিদ্ররাতেরা, ভিড়ালো সংসার থেকে অতর্কিত
মুহুর্ত চুরি করা যায়না, এক আঁচলা বৃষ্টিতে মনের
উঠোন সোদা গন্ধটুকু দেয় কেবল, বুকের
পাঁচমেশালি স্বাদের খামে পচে যাওয়া জীবন
কনো এক অভিশাপে মমি হয়ে রয়ে যায়......
এখানে সবটুকুই সাজানো..... কখনো
সাজানো জীবনের ঝলমলে আবরন খোলা
নিষিদ্ধ, অভ্যস্ততায় মৃত অবয়বকেও সাদা
কাপড়ে মুড়ে ফেলার নাম প্রথা......,
শুরু থেকে শেষ পর্যন্ত কেবলি আদিমতা
ঢেকে সামাজিক হওয়ার এক নাটকীয় প্রচেষ্টা....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন