বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

সুজন......*

তোর কাছে একমুঠো বৃষ্টি থাকলে
পাঠাস হৃতপিন্ডে ফাটল ধরেছে তৃষ্ণায়
তৃষ্ণায়...বৃষ্টিহীন আকাশ বহুদিন,
পারলে এক রমাল তাজা হাওয়াও
পাঠাস আমার চিলেকোঠার দখিণ
জানলার জন্যে...গাছের পাতাদের
কাছে কানাঘুষো খবর আছে তুই
চাইলেই আমার নিশ্বাসে তোর আসা
যাওয়া আবারিত,
একমুঠো রঙ যদি পাঠাস সময়ের
রংদানি করে  তোর পছন্দসই......
অবসর দুপুরগুলো মুহুর্ত আঁকতাম
কিছু কবিতার কাছে কথা রাখার কথা
ছিলো তুই চাইলেই আমি কথা রাখতে
পারি,
এমনিতে আবহাওয়া বদলায় নিজের
ছন্দে.. তবুও তোর পাঠানো সময়ের
আসা যাওয়াতে বুঝতে পারি আমি
বেঁচে আছি সবুজত্ত এখন আছে শাখা
প্রশাখায়, দু পা চল আমার সাথে সুজন
ভিড়াল শহরে নির্রজন সময়ে তুই আমি
আর পাশাপাশি বরাদ্দতায়,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন