বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

নীল রঙ --

-------------+----------

নীল রঙ আমার প্রিয় তবুও কেনো আমায়
তুই পেলি না তুই তো আমার অভ্যেস নয়
তুই তো আমার সেই আদি অনন্তের তৃপ্তি
আমি একভাঁড়  চায়ের চুমুকে শেষ
হবো না... সকালের আরুষে আমি তোর
চোখ ছুঁয়ে  যাই  তুই বুঝিসনি স্নানের জল
হয়ে তোকে চুইয়ে যাই  আমায় মাখিস তুই
আজো তবু খুঁজিস হাজার চাওয়ার মাঝে
আয়নায় নয় আমি তোর ভেতোরে বইছি
আর তুই আমায় বাইরে খুঁজছিস, আমি এক
উপন্যাস হয়ে রয়েছি তোর ভেতর রোজ কিছু
শব্দেরা জড়ো হয় তোর চোখ চেয়ে তুই বলিস
আজ থাক কাল হবে কথা, আমি তোর ক্লান্তিতে
মিশে শুষে নিই বীষঘাম তবুও সমায় হয়তো
আমাকে তোর কাছাকাছি নিয়ে যাবে, আমি
আছি নিবিড় হয়ে মিশে তোর খুব ক্লোজড 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন