বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

পথিক

----------_-------------
রুটিন মাফিক একা পথ চলা প্রতিদিন,
একটা আহত আকাশ মাঝেমধ্যে বৃষ্টি
নামায় আমার হোচোট খাওয়া ক্ষতের
ধুলোবালি ধুইয়ে দেবার ইচ্ছেতে,
বৃষ্টির শব্দের সুরগুলো বড্ড কানে লাগে
কেমন যেন তাল ছাড়া --- কতো বৃষ্টিই
তো ভিজিয়েছে দৈনন্দিন পথ চলতে
কখনো সুর খুঁজেছি তেমন মনে নেই,
আজকাল তবু বেসুরো লাগে নুপুর
ধ্বনি,  উঠোন জুড়ে মেঘের ছায়া দেখি
আকাশ আছে বুঝি ----তবুও এক একটা
দিন আকাশটা উধাও হয়ে যায় রোদ বৃষ্টি
চাঁদ তারার মতো চোখের নাগাল থেকে---
আমার মতোই কোথায় যেন মুখ লুকোয়,
দুটো একটা কবিতাও আর ছোঁয় না মন
কেন যেন মুছে যায় পুরোনো কবিতার
শব্দগুলো এক এক করে,
অভিধান খুঁজে শব্দের ঠিকানাই আমি
কড়া নেড়ে ক্লান্ত হই.... আমার ডাক
অদ্ভুতভাবে শূন্যের বুক চিরে হারিয়ে
যায়  স্পর্শ করে না সময়কে,
আমি রুটিন মাফিক আসি যাই........
কখনো একটা আহত আকাশ রক্তিম
বৃষ্টি নামায় আমার রোজকার রক্তাক্ত
ক্ষতের ওপর,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন