আবর্তিত ----------
-------------------------
চারদেওয়ালের ভেতর থেকে একটুকরো
আকাশ যথেষ্ট ছিল, আমার বুকের ভিতর
একটা জলন্ত সূর্য আগুন সেকছিল
সংগোপনে আমি ছাড়া কেউ জানেনি,
বাইরে অন্ধকার ঝড়েদের বিদ্রহ আমার
সমস্ত চাওয়া পাওয়াকে গ্রহান্তর করার
চক্রব্যূহ রচনা ব্যস্ত প্রতিক্ষণ, দূরে অনেক
দূরে বরাদ্দকৃত আকাশ অন্য পৃথিবীর
হাতছানিতে আমার বাঁচতে শেখা, চার
দেওয়ালের ভেতোর থেকে একটা ছায়াপথ
তৈরী করে হাটতে থাকি আবর্তনে, আমার
সূর্য বুকের মাঝে নিরন্তর আগুনের
বিকিরণ ছড়িয়ে যায় প্রতিক্ষার প্রত্যাবর্তনে,
সাজানো নকল পাতাবাহারীর রঙ ঝলসে
যায় এক এক করে, আমার চার দেওয়ালেরা
জীর্ণতার ভেদ করে কেঁদে ওঠে,একটা
শীত জাপটে ধরে মহাশুন্য থেকে নেমে
এসে, একটা যাতনা শরীরের রক্তে মিশে
যায়, ছায়া পথে চলতে থাকি মৃত্যু হাত
ধরে একটুকরো আকাশ আমার অপেক্ষায় অপেক্ষমাণ,
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫
আবর্তিত ----------
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন